বিষয় ও কলেজ বরাদ্দের ১ম মনোনয়ন তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের ১ম তালিকা

2023-08-22T19:43:54+00:00
2023-08-22T19:43:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাত কলেজে ভর্তি
বিষয় ও কলেজ বরাদ্দের ১ম মনোনয়ন তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৬৮)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের ১ম তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সরকারি ৭ কলেজের সকল ইউনিটের ১ম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে অধিভুক্ত কলেজসমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (তিন হাজার টাকা) প্রদান করতে পারবেন। এছাড়াও এই সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে।

ড. মোস্তাফিজ আরও বলেন, আগামী ২৮ আগস্ট বিকেলে দ্বিতীয় মনোনয়ন প্রকাশ করা হবে। এভাবে আসন খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে পর্যায়ক্রমে আরও চারটি (মোট পাঁচটি) মেধা তালিকা প্রকাশ করা হবে। এ বছর সাত কলেজে ভর্তি হতে আসন পাওয়ার জন্য ৩৯ হাজার ২৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে প্রথম মনোনয়ন তালিকায় ২৩ হাজার ৪৯০ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন।

জানা গেছে, এবার মোট ৪৫ হাজার ৬২০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৭৭৩টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৭ হাজার ৩২০টি এবং বাণিজ্য ইউনিটে ১১ হাজার ৫২৭টি বিষয় ও কলেজ পছন্দের আবেদন জমা পড়েছে। এর বিপরীতে এবছর সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য ৩টি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। যেখানে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy