রাত দশটার মধ্যে একদফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে সড়কের অবরোধ তুলে নেন তারা। এর ফলে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টারও বেশি সময় পর নীলক্ষেত এলাকায় যানবাহন চলাচল শুরু হয়।