মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ওই বাসের ১৬ যাত্রী নিহত

2023-08-23T10:06:03+00:00
2023-08-23T10:08:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহত ৫২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১০:০৬ এএম  আপডেট: ২৩.০৮.২০২৩ ১০:০৮ এএম  (ভিজিট : ১৭০)
X


উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ওই বাসের ১৬ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জনই মেক্সিকান। অন্যজন ভেনেজুয়েলার নাগরিক।


এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩৬ জন। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন।


স্থানীয় সময় মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।


মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের কর্মকর্তারা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।


আইএনএম বলেছে, মেক্সিকোর মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫২ জন আরোহী ছিল। তাদের মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।


পৃথক এক বিবৃতিতে মেক্সিকোর পুয়েবলা প্রদেশের কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার ভোরের দিকে একটি ট্রেলারের সাথে বাসটির সংঘর্ষ হয় এবং এতে ১৬ জন নিহত হন। এছাড়া আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আইএনএম এর তথ্যানুসারে, আহতদের মধ্যে নয়জন ভেনিজুয়েলার নাগরিক এবং তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মরদেহ ভেনেজুয়েলায় ফেরত পাঠানোর জন্য সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। সূত্র: রয়টার্সসিএনএনএবিসি নিউজসিবিএস নিউজ


বাবু/এ.এস







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy