শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধে হেল্পলাইন চালু করলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধ করতে তৎপরতা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

2023-08-23T11:30:33+00:00
2023-08-23T11:30:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধে হেল্পলাইন চালু করলেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১১:৩০ এএম   (ভিজিট : ১১৮)
X


শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধ করতে তৎপরতা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এখন থেকে কোনো শিক্ষার্থী পশ্চিমবঙ্গের যে কোনো বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের শিকার হলে ১৮০০৩৪৫৫৬৭৮ এই নম্বরে ফোন দিয়ে অভিযোগ করতে পারবে। প্রয়োজনে তার নাম গোপন রাখা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) থেকে এই সার্ভিস চালু হয়েছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের দূর্গা পূজা কমিটিগুলোর বৈঠক ছিল। ওই বৈঠক থেকেই এই হেল্প লাইনের নম্বরটি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

উল্লেখ্য, র‍্যাগিংয়ের কারণে গত ৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তিনতলা থেকে পরে মৃত্যু হয় প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরেই প্রকাশ্যে আসে র‍্যাগিংয়ের অভিযোগ। শুধুমাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর ক্ষেত্রেই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নবাগত ছাত্রদের সঙ্গেই র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে বারবার।

বাবু/এ.এস





  বিষয়:   মমতা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy