প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৭:১৪ পিএম আপডেট: ২৩.০৮.২০২৩ ৭:৩২ পিএম (ভিজিট : ১৯৭)

X
চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে পা রাখলো ভারত। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬ টায় দেশটির চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে শুরু করে।
পরে ৬টা ৪মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ে চন্দ্রযান-৩। পৃথিবীর আর কোনও দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ভারতীয়দের পাখির চোখ ছিল চন্দ্রপৃষ্ঠের সেই অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে।
দেশটির মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের দৃশ্য। দেশটির লাখো মানুষ সাক্ষী হন এই ঐতিহাসিক মুহূর্তের।
বাবু/জেএম