পাকিস্তানে আবার ভয়াবহ বন্যা, মৃত ১৭৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।পাঞ্জাবে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র

2023-08-24T12:12:35+00:00
2023-08-24T12:16:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে আবার ভয়াবহ বন্যা, মৃত ১৭৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১২:১২ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৩ ১২:১৬ পিএম  (ভিজিট : ১৬২)
X


পাকিস্তানে পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাঞ্জাবে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখনো পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর জলস্তর এতটা বাড়েনি।

পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে বলা হয়েছে, আগামী দিনে বন্যার পানি আরো বাড়তে পারে।

গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে।

রোববার শতদ্রু নদীর পানি অনেকখানি এলাকা ভাসিয়েছে। কয়েকশ গ্রাম ও কয়েক হাজার হেক্টর জমি পানির তলায় চলে গেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ভারতের পাঞ্জাবে বাঁধ থেকে শতদ্রু নদীতে পানি ছাড়া হয়েছে। তার ফলে এই বন্যা হয়েছে।

শতদ্রু ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে দিয়েই বইছে।

২০২২ সালে পাকিস্তানে ভয়ংকর বন্যা হয়েছিল। তিন কোটি ৩০ লাখ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এক হাজার ৭৩৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছিল।

সূত্র: ডয়েচে ভেলে

বাবু/এ.এস





  বিষয়:   পাকিস্তান  বন্যা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy