মক্কায় ভারী বর্ষণ, ক্লক টাওয়ারে বিরল বজ্রপাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শক্তিশালী ঝড়ো বাতাস এবং প্রচণ্ড বজ্রপাতসহ প্রবল বৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সউদী আররে। মঙ্গলবার মাগরিবের আজানের পর থেকে

2023-08-24T14:19:38+00:00
2023-08-24T14:19:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মক্কায় ভারী বর্ষণ, ক্লক টাওয়ারে বিরল বজ্রপাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ২:১৯ পিএম   (ভিজিট : ১৩৬)
X


শক্তিশালী ঝড়ো বাতাস এবং প্রচণ্ড বজ্রপাতসহ প্রবল বৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সউদী আররে। মঙ্গলবার মাগরিবের আজানের পর থেকে পবিত্র মসজিদুল হারামসহ মক্কার বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি শুরু হয়।

এ সময় বিরল এক বজ্রপাতের সাক্ষী হয় দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় ক্লক টাওয়ারের শীর্ষে বাজ পড়ার একটি ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাজটি ক্লক টাওয়ারের শীর্ষে পড়ার পর একটি ঘন রেখার মত দেখা যায় এবং কয়েক সেকেন্ডের জন্য চারপাশ আলোকিত হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিরল এই দৃশ্যের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। এর আগে মঙ্গলবার সকালেই সউদী আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি বলেছে, মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে, ফলে মুষলধারে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ধুলিঝড় হতে পারে। এতে জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদীনার কিছু অংশে দৃষ্টিসীমা হ্রাস পাবে।

ভারী বৃষ্টিপাতের পর বুধবার মক্কার কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে হজ যাত্রীরা রাতারাতি প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত থেকে আশ্রয় নিচ্ছেন। দেশটির শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, অস্থিতিশীল আবহাওয়ার কারণে বুধবার স্কুল বন্ধ থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, তীর্থযাত্রীরা প্রবল বাতাসের মধ্যে মসজিদে হারাম শরীফ প্রদক্ষিণ করছেন। অন্যান্য ভিডিওতে মক্কার দক্ষিণে জেদ্দায় বৃষ্টির কারণে প্রবল বন্যা দেখা গেছে। গত বছর, ভারী বর্ষণে মক্কা ও এর আশপাশে বন্যা দেখা দিয়েছিল। ওই বন্যায় শহরের কারগাড়িও ভেসে গিয়েছিল। সূত্র: সউদীমোমেন্টস।

বাবু/এ.এস





  বিষয়:   বজ্রপাত  মক্কা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy