গ্রেপ্তারের পর জামিনে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে করা মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর জামিন দেওয়া হয়েছে।স্থানীয়

2023-08-25T13:35:29+00:00
2023-08-25T13:35:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রেপ্তারের পর জামিনে ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ১:৩৫ পিএম   (ভিজিট : ১২২)
X


যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে করা মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর জামিন দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে আত্মসমর্পণ করলে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। মিনিট বিশেক পর ২ লাখ ডলারের মুচলেকায় জামিন দেওয়া হয় তাকে। 

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় তাকে। ট্রাম্পকে গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী কারাগারে তার আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি ছবি তোলা হয়। কয়েদির মুখমণ্ডলের ওই ছবিকেই বলা হয় মাগ শট।

পরে ট্রাম্পের ওই মাগ শট প্রকাশ করে কারা কর্তৃপক্ষ। সেই ছবিতে গম্ভীর মুখের ট্রাম্পকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দেশটির কোনো সাবেক প্রেসিডেন্টের মাগ শট প্রকাশ পেল। ফুলটন কাউন্টি জেলের রেকর্ডে ট্রাম্প এখন কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯।

বাবু/এ.এস





  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy