যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে যাত্রীদের ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে ভোগান্তিতে পড়েছেন বিমান পরিষেবার যাত্রীরা।দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে যাত্রীদের দীর্ঘ সময়

2023-08-29T12:33:48+00:00
2023-08-29T12:33:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে যাত্রীদের ভোগান্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১২:৩৩ পিএম   (ভিজিট : ১১৬)
X


যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে ভোগান্তিতে পড়েছেন বিমান পরিষেবার যাত্রীরা। 

দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে বাতিল হচ্ছে ফ্লাইটও । ফলে ভোগান্তিতে পড়েছেন বিমানযাত্রীরা।

ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস প্লেনের অবতরণের সংখ্যা সীমিত করার পর অনেক যাত্রী যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের বাইরে আটকে পড়েছেন।

এয়ারলাইনস ও বিমানবন্দরগুলো বলেছে, কয়েক ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করার পরও ব্যাপক ফ্লাইট বিলম্ব রয়ে গেছে।

এক যাত্রী জানান, তার বিকালের ফ্লাইট মধ্যরাতের পর ছাড়বে বলেও আশা করা যাচ্ছে না।

সতর্কবার্তায় ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, এরকম শিডিউল বিপর্যয় আরও কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

সোমবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শিডিউলে ব্যাপক বিপর্যয় ঘটেছে। তাই মঙ্গলবার ভ্রমণকারীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত। সূত্র: বিবিসি

বাবু/এ.এস





  বিষয়:   যুক্তরাজ্যে 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy