দুর্নীতি মামলা : ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তোশাখানা দুর্নীতি মামলার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে দেয়া কারাদণ্ডের রায় স্থগিত করেছেন ইসলামাবাদ

2023-08-29T15:06:27+00:00
2023-08-29T15:06:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্নীতি মামলা : ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৩:০৬ পিএম   (ভিজিট : ১৩৮)
X


তোশাখানা দুর্নীতি মামলার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে দেয়া কারাদণ্ডের রায় স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ আগস্ট) ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ দুর্নীতির অভিযোগে ইমরান খানের সাম্প্রতিক সাজা স্থগিত করে নতুন এ রায় দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

পিটিআই প্রধানের কারাদণ্ডের রায় স্থগিতের বিষয়ে বিস্তারিত তথ্য মঙ্গলবারই জানানো হবে বলে জানিয়েছেন আদালত।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। গত বছরের এপ্রিলে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতির অভিযোগ ওঠে। তার মধ্যে রাষ্ট্রীয় উপহারের মালামাল বিক্রির অভিযোগ অন্যতম, যাকে তোশাখানা দুর্নীতি বলা হচ্ছে।

৭০ বছর বয়সি এই রাজনীতিকের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন দেশ সফরকালে পাওয়া রাষ্ট্রীয় উপহার সামগ্রী ব্যক্তিগতভাবে কিনে নেয়া ও সেগুলো বিক্রি করে দেয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি।

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। এছাড়াও আদালতের রায়ে তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ রায়ের পরপরই গ্রেফতার করা হয় পিটিআই প্রধানকে।

এর আগে, তোশাখানা মামলায় ইমরানকে কারাবাসের সাজা দেয়া অতিরিক্ত জেলা ও সেশন বিচারক হুমায়ুন দিলাওয়ারকে ওএসডি করেন ইসলামাবাদ হাইকোর্ট। তাকে ‘নতুন একটি পদে’ নিয়োগ দেয়া হয়েছে বলে গত ২৬ আগস্ট আদালতের অতিরিক্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়।

এছাড়া গত ২৩ আগস্ট পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ মন্তব্য করেন— ‘তোশাখানা মামলার রায়ে গুরুতর ত্রুটি ছিল এবং বিচারক খুবই তাড়াহুড়ো করে এই রায় ঘোষণা করেছেন।’

সর্বোচ্চ আদালতের এই মন্তব্যের তিন দিনের মাথায় ওএসডি করা হয় বিচারক হুমায়ুন দিলাওয়ারকে।

বাবু/এ.এস





  বিষয়:   ইমরান খান  দুর্নীতি মামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy