পুলিশ হত্যা মামলায় রিজভীসহ ৭ জনের বিচার শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

আট বছর আগে পুলিশ কনস্টেবল মো. শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব

2023-08-31T15:54:25+00:00
2023-08-31T15:54:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পুলিশ হত্যা মামলায় রিজভীসহ ৭ জনের বিচার শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৯১)
X


আট বছর আগে পুলিশ কনস্টেবল মো. শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ দলটির সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অপর পাঁচ আসামি হলেন- আবদুস সাত্তার, রফিক আকন্দ, শাহ আলম, আনোয়ার হোসেন ও আলফাস ওরফে আব্বাস।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রমনার মৎস্য ভবন এলাকায় একটি পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হয়। এতে গুরুতর আহত হন কনস্টেবল শামীম। তাকে হাসপাতালে নেওয়া হলে সেদিনই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা করে।

বাবু/এ.এস





  বিষয়:   রিজভী  মামলা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy