‘শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা উন্নত বিশ্বের মর্যাদায় পৌঁছাতে পারবো’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা উন্নত বিশে্বর মর্যাদায় পৌঁছাতে পারবো। কর্মমূখী শিক্ষায় জ্ঞান সৃজনের মাধ্যমে আমরা ভবিষ্যৎ ঝুঁকি

2023-09-01T20:45:38+00:00
2023-09-01T20:45:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউবি উপাচার্য
‘শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা উন্নত বিশ্বের মর্যাদায় পৌঁছাতে পারবো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৩৬)
X

শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা উন্নত বিশে্বর মর্যাদায় পৌঁছাতে পারবো। কর্মমূখী শিক্ষায় জ্ঞান সৃজনের মাধ্যমে আমরা ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলা করতে পারবো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রদত্ত ভাষণে উন্নয়নের যে রূপরেখা দিয়েছিলেন, দীর্ঘ ৪ দশক পর জাতিসংঘ ঘোষিত  ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০’-এ তা হুবহু  প্রতিফলিত হয়েছে।  জাতির পিতার ‘সোনার বাংলা’ বিনির্মাণে বর্তমান সরকারের গৃহিত মহাপরিকল্পনা জাতিসংঘ ঘোষিত ‘বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা ২০৩০’-এ  অন্তর্ভূক্ত হয়েছে।

৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসের  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ইন্সটিটিউশন্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ও একাডেমিক মাস্টার প্লান প্রণয়ন কমিটি কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন। নিজের মেধা ও জ্ঞানের বিকাশ ঘটানোর তাগিদ দেন উপাচার্য।

সরকারের হাতে নেয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আমাদের জীবনের গতি আরও বাড়বে, উর্ধ্বমুখী হবে আমাদের জিডিপি বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক ও সেমিনারের রিসোর্সপার্সন মো. আখতার হোসেন। জীবন মানোন্নয়নে বিদেশি ভাষা ও কারিগরী শিক্ষার বিকল্প নেই। এই দুটো জানা থাকলে আমরা প্রবাস থেকে আরো রেমিটেন্স অর্জনে সক্ষম হব। এসডিজি বাস্তবায়নের মাধ্যমেই মানব কল্যাণ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এগিয়ে যাচ্ছে সরকার। 
 
সেমিনারে অন্য রির্সোসপার্সন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা ও একাডেমিক মাস্টার প্লান সম্পর্কে সরকারের গৃহীত পরিকল্পনা এবং শিক্ষাসহ নানা কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোকপাত করেন। শিক্ষাক্ষেত্রে স্মার্টনেস আনতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং স্মার্ট শিক্ষানীতি নিয়ে কাজ চলমান বলেও উল্লেখ করেন তিনি।  

কর্মশালা সভাপতিত্ব করেন উপ-উপাচার্য ( শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু এবং ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম। সেমিনার সঞ্চালনা করেন একাডেমিক মাস্টার প্লান প্রণয়ন কমিটির সদস্য সচিব এবং লাইব্রেরি এন্ড ডকুমেন্টেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সঙ্গীতা মোরশেদ। 

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy