এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুই

2023-09-02T11:23:58+00:00
2023-09-02T11:23:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৩ এএম   (ভিজিট : ১৪৪)
X


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুই রাষ্ট্রপ্রধান আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার কৃষ্ণ সাগরের রিসোর্ট সোচিতে বৈঠক করবেন।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা শস্য চুক্তি থেকে গত জুলাইয়ে বেরিয়ে আসে রাশিয়া। এরপর থেকে চুক্তি আর নবায়ন হয়নি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার (১ সেপ্টেম্বর) মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন। শোইগু বলেন, শস্য চুক্তি ব্যর্থ হওয়া রাশিয়ার দোষ নয়। রাশিয়াকে দেওয়া চুক্তির সব প্রতিশ্রুতি পূরণ হলে মস্কো এতে ফিরে আসবে।

আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু অংশে শস্য ও অন্যান্য খাদ্য সরবরাহকারী 'ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ'র সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাই দুই নেতা পরবর্তীতে কখন এবং কোথায় মিলিত হতে পারেন তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনা চলছিল। গত জুলাইয়ে রাশিয়া চুক্তি থেকে সরে আসার পর চুক্তির অবসান ঘটে।

মূলত ইউক্রেন এবং রাশিয়া গম, বার্লি, সূর্যমুখী তেল এবং অন্যান্য খাদ্যপণ্যের প্রধান বৈশ্বিক সরবরাহকারী। এই দুই দেশের খাদ্যপণ্যের ওপর উন্নয়নশীল দেশগুলো অনেকাংশে নির্ভর করে।

বাবু/এ.এস





  বিষয়:   পুতিন  এরদোয়ান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy