বর্ষায় বিপর্যস্ত হিমাচলে ৪ শতাধিক মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলতি বর্ষা মৌসুমে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এখন পর্যন্ত এতে প্রায় ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাজার

2023-09-02T14:12:09+00:00
2023-09-02T14:12:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বর্ষায় বিপর্যস্ত হিমাচলে ৪ শতাধিক মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ২:১২ পিএম   (ভিজিট : ১২৪)
X


চলতি বর্ষা মৌসুমে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এখন পর্যন্ত এতে প্রায় ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছ। বাড়ি-ঘর ধ্বংস হয়েছে হাজারের অধিক।

শনিবার ২ সেপ্টেম্বর আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, শুক্রবার রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিংহ তথ্যটি প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়, এই বছরের দুর্যোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০০ জনেরও বেশি বাসিন্দার। বৃষ্টি বিপর্যয়ে আড়াই হাজারেরও বেশি বাড়ির ক্ষতি হয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ হাজারেরও বেশি বাড়ি-ঘর।

চলতি বছরে বর্ষার মৌসমে হিমাচলে বেশ কয়েকবার ধস নেমেছে। অবিরাম বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন বহু বাসিন্দা। মন্ত্রী আরও জানান, রাজ্যের বহু বাসিন্দা নিজেদের জমি হারিয়েছেন। হিমাচলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিমলার।

জুলাই মাসে রেকর্ড হারে বৃষ্টি হয়েছে হিমাচলে। জুলাই মাসে হিমাচলে বৃষ্টি হয়েছে ৪৩৭.৫ মিমি। এই সময়ে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ২৫৫.৯ মিমি। ১৯৮০ সালের পর এই প্রথম জুলাই মাসে এত পরিমাণে বৃষ্টি হল এই রাজ্যে।

অগস্টে হিমাচলে বৃষ্টি কমেছে প্রায় ৪ শতাংশ। এই সময়ে রাজ্যে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ২৫৬.৮ মিমি। অগস্টে হিমাচলে বৃষ্টি হয়েছে ২৪৭.৬ মিমি। চলতি বর্ষার মৌসুমে এখন পর্যন্ত হিমাচলে বৃষ্টি হয়েছে ৮১৬.৪ মিমি। স্বাভাবিক পরিমাণ ৬১৩.৮ মিমি।

বাবু/এ.এস





  বিষয়:   বিপর্যস্ত  হিমাচল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy