আজ সূর্য অভিযানে নভোযান পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চাঁদে নভোযান পাঠানোর দু’সপ্তাহ পেরোনোর আগেই প্রথমবারের মতো সূর্যের কক্ষপথে আজ নভোযান পাঠাচ্ছে ভারত।আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা

2023-09-02T14:42:14+00:00
2023-09-02T14:42:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ সূর্য অভিযানে নভোযান পাঠাচ্ছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪২ পিএম   (ভিজিট : ১৩৬)
X


চাঁদে নভোযান পাঠানোর দু’সপ্তাহ পেরোনোর আগেই প্রথমবারের মতো সূর্যের কক্ষপথে আজ নভোযান পাঠাচ্ছে ভারত।

আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে নভোযান আদিত্য-এল ওয়ান।

সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৪ কোটি ৯৬ লাখ কিলোমিটার। আর আদিত্য-এল ওয়ান পৃথিবী থেকে উড়াল দেওয়ার পর ১৫ লাখ কিলোমিটার পর্যন্ত পাড়ি দেবে।

যেখানে সূর্য ও পৃথিবীর মহাকর্ষীয় শক্তি পরস্পরকে বিকর্ষণ করে সেখানে এটি স্থাপন করা হবে। পরস্পরকে বিকর্ষণ করা এই পয়েন্টটিকে বলা হয় লেগ রেঞ্জ।

নভোযান যদি এই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে, তাহলে পৃথিবী যে গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে সেই একই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করতে সক্ষম হবে আদিত্যও।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, এই দীর্ঘ পথ পাড়ি দিতে আদিত্য-এল ওয়ান সময় নেবে চার মাস।

বাবু/এ.এস





  বিষয়:   ভারত 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy