নতুন মন্ত্রিসভা অনুমোদন থাই রাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

থাইল্যান্ডের রাজা নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন।এর মধ্য দিয়ে দেশটি কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্পূর্ণ কার্যকর প্রশাসনের এক

2023-09-02T15:07:14+00:00
2023-09-02T15:07:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নতুন মন্ত্রিসভা অনুমোদন থাই রাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৭ পিএম   (ভিজিট : ১২৮)
X


থাইল্যান্ডের রাজা নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন।

এর মধ্য দিয়ে দেশটি কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্পূর্ণ কার্যকর প্রশাসনের এক ধাপ কাছে এগিয়ে গেল।

শনিবার রয়্যাল গেজেটের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের নেতৃত্বে মন্ত্রিসভায় যে ৩৪ মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে রাজা মহা ভাজিরালংকর্ন তা অনুমোদন করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন দেশকে পরিচালনার জন্যে একটি যোগ্য মন্ত্রিসভা গঠন করেছে। তাই রাজা নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন।

রাজননৈতিক বিশ্লেষক যুত্তাপর্ণ ইসারাচাই বলেছেন, রাজকীয় অনুমোদন এই ইঙ্গিত দেয় যে দেশটি নতুন সরকার পাওয়ার এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছে।

উল্লেখ্য, কয়েকমাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্প্রতি থাই পার্লামেন্ট প্রধানমন্ত্রী হিসেবে স্রেথা থাভিসিনকে নির্বাচিত করে। তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্রতিষ্ঠিত ফিউ থাই পার্টি থেকে নির্বাচিত হন।

গত ১৪ মে’র নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় ফিউ থাই পার্টি। প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএমপি) সবচেয়ে বেশি আসন পেয়েও সামরিক জান্তার নিয়োগ দেয়া সিনেটরদের বাধার মুখে পড়ে। তাই ফিউ থাই পার্টি ও এমএমপি জোট করে যে সরকার গঠন করতে চেয়েছিল তা ব্যর্থ হয়।

বাবু/এ.এস





  বিষয়:   থাই  রাজা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy