জবিতে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলেই বহিষ্কার

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ প্রমাণিত হলেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তকে বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার

2023-09-08T15:12:52+00:00
2023-09-08T15:12:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জবিতে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলেই বহিষ্কার
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১২ পিএম   (ভিজিট : ১২৬)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ প্রমাণিত হলেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তকে বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) মশিরুল ইসলাম সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট বা বিভাগ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে র‍্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্থ ও অত্যাচারের ভয়ে থাকে। র‍্যাগিং শৃঙ্খলা-পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত ৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। 

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy