মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৯৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। হতাহতের সংখ্যা আরও

2023-09-09T09:38:03+00:00
2023-09-09T10:44:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৯৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৩৮ এএম  আপডেট: ০৯.০৯.২০২৩ ১০:৪৪ এএম  (ভিজিট : ২০১)
X


আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় কর্তৃপক্ষের। মরক্কোর রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি মরক্কোর প্রাচীন শহর ও পর্যটন কেন্দ্র মারাকেশে আঘাত হানে। তবে এই ভূমিকম্পের প্রভাবে দেশটির রাজধানী রাবাত এবং অন্যান্য শহরও কেঁপে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার পর এই ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএস-এর অনুমান, ভূমিকম্পটি উপকেন্দ্র মরক্কোর চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরের অ্যাটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কি রিসোর্টের কাছাকাছি।


মরক্কোর রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আল-আউলা এক প্রতিবেদনে জানিয়েছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৯৬ জন নিহত হয়েছেন। তবে কোথায় কতজন মারা গেছেন তা জানানো হয়নি প্রতিবেদনে।


ভূমিকম্পের পর প্রাচীন ঐতিহ্যবাহী শহর মারাকেশ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, রাবাত থেকে ৩২০ কিলোমিটার দূরের মারাকেশে এবং অন্যান্য অঞ্চল মিলিয়ে প্রায় ৩০০ জন নিহত হয়েছে। তবে প্রাণহানির সংখ্যা মারাকেশেই সবচেয়ে বেশি। এর বাইরেও এই ভূমিকম্পে দেশটির ওয়ারজাজেতে প্রদেশেও আরও কয়েজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে কোন অঞ্চলে কতজন নিহত হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, বিধ্বস্ত ভবনগুলো থেকে ধুলো উড়ছে। প্রাণভয়ে বাড়িঘর থেকে বের আসা লোকজন ভয়ে রাস্তায় ছুটোছুটি করছে।






  বিষয়:   মরক্কো  ভূমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy