মরক্কোয় থামছে না মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ২১২২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মৃত্যুর মিছিল যেন থামছেই না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাশের সংখ্যা। গত শুক্রবার মরক্কোয় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে আজ

2023-09-11T11:18:12+00:00
2023-09-11T11:18:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মরক্কোয় থামছে না মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ২১২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৮ এএম   (ভিজিট : ১৬৩)
X


মৃত্যুর মিছিল যেন থামছেই না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাশের সংখ্যা। গত শুক্রবার মরক্কোয় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে আজ সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ১২২ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যাও বেড়ে পৌঁছেছে দুই হাজার ৪২১ জনে। খবর বিবিসি ও আল জাজিরার।

এছাড়া আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। সেইসঙ্গে দুর্গম পাহাড়ি অঞ্চলে এখনো অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

দেশটিতে এত প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে আটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পটির ১৯ মিনিট পর আবারো ৪ দশমিক ৯ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া গতকাল রোববারেও ৪ দশমিক ৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

মরক্কো এর আগেও কয়েকবার ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছে। ২০০৪ সালে দেশটির উত্তর-পূর্বের আল হোসেইমা অঞ্চলে ভূমিকম্পে ৬২৮ জন মারা যায়।

বাবু/এ.এস





  বিষয়:   মরক্কো  ভূমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy