ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ওবায়দুল হাসান

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।প্রধান বিচারপতি

2023-09-12T11:36:10+00:00
2023-09-12T11:36:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ওবায়দুল হাসান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৬ এএম   (ভিজিট : ১৫৩)
X


১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের বাহিরে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।

১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করবেন তিনি।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে গত ৩১ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ সেপ্টেম্বর থেকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে বা তার পুনরায় দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সলে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন তিনি স্থায়ী হন। এরপর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাবু/এ.এস

 




  বিষয়:   ওবায়দুল হাসান 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy