ক্রিমিয়ায় ইউক্রেনের সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেন ও দেশটির নাগরিকদের জমি ও বাসভবন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার রুশ কতৃপক্ষ। শুক্রবার

2023-09-16T14:48:03+00:00
2023-09-16T14:48:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রিমিয়ায় ইউক্রেনের সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X


ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেন ও দেশটির নাগরিকদের জমি ও বাসভবন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার রুশ কতৃপক্ষ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ক্রিমিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্লাদিমির কনস্তানতিনভ।

সংবাদ সম্মেলনে স্পিকার জানিয়েছেন, শিগগিরই বিক্রি করা শুরু হবে এসব সম্পত্তি। এই বিক্রির মাধ্যমে ৮১ কোটি ৫০ লাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় ৮৮ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার টাকা) আয় হবে বলে আশা করছে ক্রিমিয়ার প্রাদেশিক সরকার।

ইউক্রেনের রুশ সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রত্যক্ষ সহায়তায় ২০১৪ সালে দেশটির কাছ থেকে ক্রিমিয়া দখলের পর সেখানে গণভোটের আয়োজন করে রাশিয়া। সেই গণভোটে কৃষ্ণসাগরের এই উপদ্বীপের অধিকাংশ জনগণ রাশিয়ার সঙ্গে থাকার পক্ষে ভোট দেয়।

ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সেখানকার প্রায় ৫০০ প্লট ও বাসভবনকে জাতীয়করণ করেছিল রাশিয়া। এসব বাসভবন ও প্লট সবই ইউক্রেনীয় সরকার ও দেশটির ধনী নাগরিকদের।

জাতীয়করণকৃত এসব সম্পত্তিই এবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্রিমিয়ার প্রাদেশিক সরকার।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া হারানোর পর ২০১৫ সালে দেশটির সঙ্গে শান্তি চুক্তি করেছিল ইউক্রেন। মিনস্ক চুক্তি নামের সেই চুক্তিতে ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেবে কিয়েভ।

কিন্তু পরে আর সেই শর্ত মানেনি কিয়েভ; উল্টো রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়ার দখল ফিরে পেতে ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য দেন দরবার শুরু করে ইউক্রেন।

এই নিয়ে দ্বন্দ্বের সৃষ্ট দ্বন্দ্বের জেরে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ক্রিমিয়ায় বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন পুতিন।

সূত্র : রয়টার্স

বাবু/এ.এস





  বিষয়:   ক্রিমিয়া  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy