ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রাজিলের আমাজোনাস রাজ্যে শনিবার (১৬ সেপ্টেম্বর) একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সকল আরোহী নিহত

2023-09-17T09:28:22+00:00
2023-09-17T09:28:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৮ এএম   (ভিজিট : ১৭৩)
X

 

ব্রাজিলের আমাজোনাস রাজ্যে শনিবার (১৬ সেপ্টেম্বর) একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সকল আরোহী নিহত হয়েছে। রাজ্যের গভর্নর উইলসন লিমা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এপি ও বিবিসির।


সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি লিখেছেন, শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২জন যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, এমব্রেয়ার পিটি-এসওজি বিমানটি মানাউস থেকে উড্ডয়ন করে এবং ভারি বৃষ্টির সময় অবতরণের চেষ্টা করলে বিধ্বস্ত হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা ব্রাজিলিয়ান পর্যটক ছিলেন এবং তারা মাছ ধরার জন্য অঞ্চলটিতে যাচ্ছিলেন। ইতিমধ্যে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।


আমাজোনাস রাজ্যের সিকিউরিটি সেক্রেটারিও জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টি ও কম আলোর মধ্যে বিমানটি বার্সেলোসের অবতরণের চেষ্টা করলে রানওয়ে থেকে ছিটকে যায় এবং বিধ্বস্ত হয়।


গভর্নর উইলসন লিমা আরও বলেছেন, আমাদের টিম ঘটনাস্থলে অবস্থান করছে। নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর শোক জানিয়েছেন।







  বিষয়:   ব্রাজিল  বিমান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy