দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।শনিবার

2023-09-17T11:12:26+00:00
2023-09-17T11:12:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১২ এএম   (ভিজিট : ১৫৮)
X


রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার রাশিয়া সমর্থিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

পুশিলিন বলেন, ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্কে স্বিতলোদারস্ক এবং হরলিভকা শহরে গোলাবর্ষণ করেছে। এতে ছয়জন লোক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ বেসামরিক লোক।

তিনি বলেন, ইউক্রেনের হামলায় দোনেৎস্ক ছাড়াও স্বিতলোদারস্কের একজন মাঝ বয়সি মহিলা আহত হয়েছেন। দোনেৎস্কে ১৪ বছরের একটি বাচ্চা আহত হয়েছে।

তিনি বলেন, হামলার সময় বেশ কিছু বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে করে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে যুদ্ধ ফিরে আসে। তবে কিয়েভ গত বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ শুরু করে এবং দেশের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন অঞ্চলে রাশিয়ান বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। যদিও পালটা আক্রমণে ইউক্রেনের অর্জন এখন পর্যন্ত খুবই সীমিত।

২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনা সমাবেশ জরুরি।

বাবু/এ.এস





  বিষয়:   দোনেৎস্ক  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy