খালেদার জিয়ার নাইকো মামলায় বিদেশি সাক্ষী আসার অনুমতি দিলেন আদালত

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ৩ বিদেশিকে আসার অনুমতি দিয়েছেন আদালত। মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো

2023-09-17T14:25:51+00:00
2023-09-17T14:25:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদার জিয়ার নাইকো মামলায় বিদেশি সাক্ষী আসার অনুমতি দিলেন আদালত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ২:২৫ পিএম   (ভিজিট : ২২৬)
X


নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ৩ বিদেশিকে আসার অনুমতি দিয়েছেন আদালত। মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেষ্টিগেশন, এফবিআই-এর এক কর্মকর্তা ও কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তাকে সাক্ষি হিসেবে আনার এই অনুমতি দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত।

রবিবার (১৭ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কারাগার সংলগ্ন বিশেষ আদালতের বিচারের কার্যক্রম শুরু হলে এ্যার্টনি জেনারেল এম আমিন উদ্দিন সাক্ষিদের আনার বিষয়ে যুক্তি তুলে ধরেন।

বেগম জিয়ার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম বিদেশি কাউকে সাক্ষি হিসেবে আনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরনে। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান বিদেশিদের আনার আবেদন মঞ্জুর করেন। এরপর বাদীকে জেরার জন্য বলেন। আসামিপক্ষের আবেদনে দশ অক্টোবর বাদীকে জেরার জন্য তারিখ নির্ধারণ করে আদেশ দেয় আদালত।

বাবু/এ.এস





  বিষয়:   খালেদার জিয়া  মামলা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy