ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। ১৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর

2023-09-18T11:06:50+00:00
2023-09-18T11:06:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৬ এএম   (ভিজিট : ১৭৩)
X

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। ১৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর এ দায়িত্ব পালন করবেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত ভ্রমণে অস্ট্রেলিয়া থাকবেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন স্ত্রীসহ ব্যক্তিগত ভ্রমণে অস্ট্রেলিয়া যাবেন। ফিরবেন আগামী ৩০ সেপ্টেম্বর। এ সময় অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন। তিনজনের মধ্যে এস এম মুনীর সিনিয়র।

বাবু/জেএম





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy