আইন পেশায় বিএইচআরএফ মহাসচিবের ৩০ বছর পূর্তিতে সম্মাননা

চট্টগ্রাম ব্যুরো

আইন-আদালত

বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর মহাসচিব এডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান এর আইন পেশায় ৩০ বছর পূর্তিতে

2023-09-19T20:20:16+00:00
2023-09-19T20:20:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইন পেশায় বিএইচআরএফ মহাসচিবের ৩০ বছর পূর্তিতে সম্মাননা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২০ পিএম   (ভিজিট : ২৫১)
X

বাংলাদেশ  হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর মহাসচিব এডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান এর আইন পেশায় ৩০ বছর পূর্তিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজ আইন পেশায় ৩০ বছর পূর্ণ হয়েছে এই মানবাধিকার আইনবিদ’র। আজ চট্টগ্রাম আদালত ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে ৩০ বছর পূর্তিতে তাকে সম্মাননা স্মারক প্রদান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

এডভোকেট এ.এম. জিয়া হাবীব আহসান ১৯৯৩ ইংরেজি সনের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে আইন পেশায় কর্মজীবন শুরু করেন। তার এই দীর্ঘ পেশাগত জীবনে অসংখ্য চাঞ্চল্যকর ও আলোচিত মামলায় নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আইনি সহায়তা দিয়ে আসছেন। ৩০ বছর পূর্তিতে চট্টগ্রাম আদালত অঙ্গনে আগত অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীগণ বিভিন্নভাবে এই গুণী মানবাধিকার নেতার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই বলেন, এ.এম জিয়া হাবীব আহসান তার কর্মের মাধ্যমেই আজ মানবিক আইনজীবী হয়ে উঠেছেন। যার স্বীকৃতিও তিনি কাজের মাধ্যমে পেয়েছেন। 

এডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান বর্তমানে শুধুমাত্র চট্টগ্রাম জেলার মধ্যেই সীমাবদ্ধ নন তিনি দেশ বিদেশে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছেন। এছাড়াও আইন পেশার মতো এই মহতী পেশায় তিনি সুস্থতার সাথে ভবিষ্যতেও কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন। এবং সৃর্ষ্টিকর্তার নিকট এই বরেণ্য আইনজীবীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy