শেষ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আদেন আজ বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে নির্ধারিত

2023-09-20T10:57:12+00:00
2023-09-20T11:01:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেষ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৭ এএম  আপডেট: ২০.০৯.২০২৩ ১১:০১ এএম  (ভিজিট : ১৩৩)
X


একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আদেন আজ বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) ঢুকে আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।

আগামী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে। এ ধাপের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেয়া হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর। এরপর সময়সীমা না বাড়ানো হলে আর কারও আবেদন এবং কলেজে ভর্তির সুযোগ থাকবে না।

একাদশ শ্রেণিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হয়, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে। এ বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ পাননি ২২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২৯১ জন শিক্ষার্থীও। কলেজে ভর্তি হতে তাদের পুনরায় তৃতীয় বা শেষ ধাপে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে পাস করেছেন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী।

বাবু/এ.এস





  বিষয়:   একাদশ  ভর্তি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy