নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। সরকারি ওয়েবসাইটে

2023-09-20T12:12:09+00:00
2023-09-20T12:12:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১২ পিএম   (ভিজিট : ১৭১)
X


নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। সরকারি ওয়েবসাইটে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

বুধবার নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে।

আরও বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করে। তবে ক্ষয়ক্ষতির কিছু জানানো হয়নি।

নিউজিল্যান্ডের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের উপর হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্পের আঘাত এবং অগ্ন্যুৎপাত ঘটতে দেখা যায়।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের সাথে টেকটনিক প্লেটের সংঘর্ষ হওয়ার ফলে নিউজিল্যান্ডে প্রায়ই ঘন ঘন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প হয়ে থাকে।

বাবু/এ.এস





  বিষয়:   নিউজিল্যান্ড  ভূমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy