বাউবিতে কিওয়ার্ডের ক্রম গুরুত্ব: মানসম্পন্ন গবেষণা সহায়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে ও স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি এর প্রস্তাবনায় কিওয়ার্ডের ক্রম

2023-09-20T16:00:47+00:00
2023-09-20T16:00:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাউবিতে কিওয়ার্ডের ক্রম গুরুত্ব: মানসম্পন্ন গবেষণা সহায়ক সেমিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০০ পিএম   (ভিজিট : ১২২)
X

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে ও স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি এর প্রস্তাবনায় কিওয়ার্ডের ক্রম গুরুত্ব: মানসম্পন্ন গবেষণা ও দ্রুত প্রকাশনায় সহায়ক পদ্ধতি শীর্ষক সেমিনার ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার গাজীপুরস্থ ক্যাম্পাসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
 
সেমিনারে বক্তব্য রাখছেন রিসোর্সপার্সন অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড মাহবুবা নাসরীন ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন  স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি সহযোগী অধ্যাপক ড. মামুনুর রশিদ। এছাড়াও সেমিনারে বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও এমফিল/পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy