কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার মধ্যে এবার কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা

2023-09-21T14:18:21+00:00
2023-09-21T14:18:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ২:১৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X


ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার মধ্যে এবার কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করল ভারত। বৃহস্পতিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কানাডিয়ানদের ভিসা পরিষেবা বন্ধ থাকবে। খবর দ্য কুইন্ট ওয়ার্ল্ডের

কানাডার একজন বিশিষ্ট শিখ নেতাকে হত্যার ঘটনায় ভারত সরকারকে সরাসরি দায়ী করে দেশটির একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে অটোয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত সরকারও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করেছে। যুক্তরাষ্ট্রের মিত্র দুটি দেশের মধ্যে অভূতপূর্ব এ ঘটনায় নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব।

এই শিখ আন্দোলন ঘিরে ভারত ও কানাডার মধ্যে অবনতিশীল সম্পর্ক আরও তলানিতে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।

বাবু/এ.এস





  বিষয়:   ভারত  কানাডা  ভিসা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy