একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ আজ

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের ফল আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিত

2023-09-23T12:12:02+00:00
2023-09-23T12:12:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ আজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১২ পিএম   (ভিজিট : ১৬৬)
X


একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের ফল আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপে নিশ্চায়নের সুযোগ দেয়া হবে। ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে এ ফল দেখতে পাবেন শিক্ষার্থীরা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, গত ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে এ ধাপে আবেদন শুরু হয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত এ ধাপে আবেদনের সুযোগ পান শিক্ষার্থীরা।

অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা যে শিডিউল ঘোষণা দিয়েছিলাম, তাতে তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করার কথা। এখন পর্যন্ত যত সংখ্যক আবেদন পেয়েছি, তা অন্য বারের তুলনায় খারাপ নয়। এ জন্য আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে কোনো আলাপ-আলোচনাও হয়নি। এবার সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলেও জানান তিনি।

ভর্তি কমিটি সংশ্লিষ্টরা জানান, প্রথম দুই ধাপে কলেজ পেয়ে ১২ লাখ ৪০ হাজার শিক্ষার্থী নিশ্চায়ন করেছেন। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে ১ লাখেরও বেশি কারিগরি বোর্ডের শিক্ষার্থী। বাকি সাড়ে ১৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন আবেদনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার কথা। ফলে এখনও ভর্তি প্রক্রিয়ার বাইরে আড়াই লাখ শিক্ষার্থী।

আগামী ২৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হবে, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর বিভিন্ন কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে ৮ অক্টোবর ক্লাস শুরু হবে।

বাবু/এ.এস





  বিষয়:   একাদশ  শ্রেণি  ভর্তি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy