ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এবার ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। ভূমিকম্পটি অন্তত ১ মিনিট স্থায়ী ছিল। শনিবার (২৩ সেপ্টেম্বর)

2023-09-24T10:44:03+00:00
2023-09-24T10:45:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৪ এএম  আপডেট: ২৪.০৯.২০২৩ ১০:৪৫ এএম  (ভিজিট : ১৩৪)
X


এবার ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। ভূমিকম্পটি অন্তত ১ মিনিট স্থায়ী ছিল। শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে কম্পন অনুভব করেন দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের বাসিন্দারা। 

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রায় ৮০ লাখ মানুষ বসবাস করেন মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে। এর পার্শ্ববর্তী অন্যান্য শহরে বসবাস করেন আরও বেশ কয়েক লাখ মানুষ। ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারে ভূমিকম্প প্রায় নিয়মিত একটি প্রাকৃতিক দুর্যোগ। দেশটির আয়তন ৬ লাখ ৭৬ হাজার ৫৭০ বর্গকিলোমিটার।

বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প  মিয়ানমার 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy