লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা।রোববার এক বিবৃতিতে

2023-09-24T11:18:20+00:00
2023-09-24T11:18:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ জন উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৮ এএম   (ভিজিট : ১৭৩)
X


লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা।

রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়েছে, ‘নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত রাবারের নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।’

নাম প্রকাশ না করার শর্তে লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার এ অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক। 

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি।

সাগরপথে সাইপ্রাস থেকে চেক্কার দূরত্ব ১৭৫ কিলোমিটার।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এ অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর দেশটির মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং ইতোমধ্যে চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   লেবানন  ডুবন্ত  নৌকা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy