কুবিতে বিশ্ব হার্ট দিবসকে কেন্দ্র করে সেমিনার

কুবি প্রতিনিধি

শিক্ষা

‘হৃদয় দিয়ে হার্টকে জানুন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও হার্ট কেয়ার ফাউন্ডেশনের কুমিল্লা শাখার উদ্যোগে

2023-09-27T19:11:43+00:00
2023-09-27T19:11:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুবিতে বিশ্ব হার্ট দিবসকে কেন্দ্র করে সেমিনার
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১১ পিএম   (ভিজিট : ১৯৯)
X

‘হৃদয় দিয়ে হার্টকে জানুন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও হার্ট কেয়ার ফাউন্ডেশনের কুমিল্লা শাখার উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক এক সেমিনারের আয়োজন করা হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর), সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে নুসরাত উর্মির সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, হার্ট কেয়ার ফাউন্ডেশনের কুমিল্লা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

সেমিনারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, হৃদরোগ বিশ্বব্যাপী এক দুরারোগ্য ব্যাধি। পরিসংখ্যান মতে প্রতিবছর অনেক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এবং হঠাৎ করেই এটা ঘটে থাকে। তার জন্য যে নির্দেশনা ও পরামর্শ আছে তা মেনে চল হবে এবং হার্টের সুস্থতা নিশ্চিত করতে হবে।'

অনুষ্ঠানের প্রধান বক্তা প্রফেসর ডাক্তার তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, বর্তমানে বাংলাদেশে আড়াই কোটি লোক হৃদরোগে আক্রান্ত। অলস জীবন যাপন, অস্বাস্থ্যকর খাবার এবং ধূমপান ও তামাকের ব্যবহার রক্তে চর্বি জমে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তাছাড়া বয়স, লিঙ্গ, বর্ণ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পূর্ব ও পারিবারিক ইতিহাস এই বিষয়গুলো হৃদরোগের অনিয়ন্ত্রনযোগ্য কারণ হিসেবে কাজ করে।

এছাড়াও তিনি হার্টের কার্যাবলী, হার্ট অ্যাটাকের ঝুঁকি, লক্ষণসমূহ এবং হার্ট অ্যাটাক হলে করণীয় বিষয় এবং তা প্রতিরোধের উপায়সমূহ নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, দীর্ঘ কর্মময় জীবনের জন্য সুস্থ হার্ট এই উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৪ সালে হার্ট কেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy