নিকারাগুয়ার আরো ১০০ কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিকারাগুয়ার আরো ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এর আগেও দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ভাইস

2023-09-30T10:20:34+00:00
2023-09-30T10:20:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিকারাগুয়ার আরো ১০০ কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২০ এএম   (ভিজিট : ১৪৯)
X


নিকারাগুয়ার আরো ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এর আগেও দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো, তার তিন সন্তান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, নতুন নিষেধাজ্ঞায় নিকারাগুয়ার ১০০ জন স্থানীয় পর্যায়ের কর্মকর্তা আছেন। এ বিষয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে।


মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা সাম্প্রতিক বছরগুলোতে বিরোধী রাজনীতিবিদ, সংবাদমাধ্যম, ব্যবসায়ী নেতা ও ক্যাথলিক চার্চদের দমন-পীড়ন করেছেন।


রয়টার্সের প্রতিবেদন বলছে, নিকারাগুয়ার সরকার গুরুতর এবং নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন করেছে। বিষয়গুলো মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। জাতিসংঘ নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞদের একটি দল গত মার্চ মাসে এ বিষয়ে আলোচনায় বলেছিল।


মানবাধিকার বিশেষজ্ঞদের দলটি জানিয়েছে, নিকারাগুয়া সরকার ২০১৮ সাল থেকে নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, নির্বিচারে আটকের মতো কাজ করেছে।


এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, নিকারাগুয়ান ন্যাশনাল অ্যাসেম্বলি এবং নিকারাগুয়ার বিচারব্যবস্থার প্রসিকিউটর ও বিচারকসহ ১০০ জন সদস্য এবং তাদের পরিবারের কয়েকজন সদস্যের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ব্যক্তির মার্কিন ভিসা বাতিল করা হয়েছে।


নিকারাগুয়ার প্রেক্ষাপটে ভিসা নিষেধাজ্ঞা দেশটির নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে, যারা গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা হয়। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন বা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বা জড়িত এবং এই জাতীয় ব্যক্তিদের নিকটতম পরিবারের সদস্যরাও রয়েছেন।







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy