স্পেনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্পেনের একটি নাইটক্লাবে আগুন লেগে সাতজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে

2023-10-01T17:56:47+00:00
2023-10-01T17:56:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্পেনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ অক্টোবর, ২০২৩, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১৩৯)
X


স্পেনের একটি নাইটক্লাবে আগুন লেগে সাতজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রোববার সকাল ৬টার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাইটক্লাবটি আটালায়াস এলাকায় অবস্থিত। এ ঘটনার পর ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের খোঁজে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা এক এক্সবার্তায় লেখেন, আটালায়াস নাইটক্লাবে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। আমরা খুবই শোকাহত।

ঠিক কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আগুন লাগার সময় নাইটক্লাবের ভেতরে অনেক মানুষ ছিলেন।

বাবু/এ.এস





  বিষয়:   স্পেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy