নেপালে জোড়া ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। মঙ্গলবার স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে

2023-10-03T16:14:26+00:00
2023-10-03T16:14:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেপালে জোড়া ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৪:১৪ পিএম   (ভিজিট : ১৫৫)
X


জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। মঙ্গলবার স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর ২৫ মিনিট পর দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও।

নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, মঙ্গলবার নেপালের বাজহাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার ভূগর্ভে।

নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্পের মাত্রার ব্যাপারে ভিন্ন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দেশটির এই সংবাদমাধ্যম বলছে, নেপালে স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পের ২৫ মিনিট পর ২টা ৫১ মিনিটে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি।

তবে উভয় দেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy