৬.৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার

2023-10-05T11:37:08+00:00
2023-10-05T12:59:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
৬.৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১১:৩৭ এএম  আপডেট: ০৫.১০.২০২৩ ১২:৫৯ পিএম  (ভিজিট : ১৪২)
X


জাপানে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। এরপরই জাপান তার পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, জাপান তার দেশের পূর্ব উপকূলে ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, স্থানীয় সময় সকাল ১১টায় তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা দেওয়া হয়।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানের ইজু দ্বীপপুঞ্জে সুনামির পরামর্শ জারি করা হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার সকালে দেশটির আবহাওয়া সংস্থা পশ্চিম প্রশান্ত মহাসাগরে ওই ভূমিকম্পের পরে সুনামির পরামর্শ জারি করে।

এছাড়া ইজু দ্বীপপুঞ্জ বরাবর দ্বীপগুলোর জন্য ১ মিটার পর্যন্ত উচু ঢেউয়েরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচার থেকে পশ্চিমে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকায় ০.২ মিটার পর্যন্ত উচু ঢেউ পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বেলা ১১ টায় ভূমিকম্পটি আঘাত হানে। পরে উপকূলীয় অঞ্চলে এবং নদীর কাছাকাছি অবস্থান করা লোকদের উচু ভূখণ্ডের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অবশ্য পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, জাপানের ইজু দ্বীপপুঞ্জের কাছে বৃহস্পতিবার আঘাত হানা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.১ মাত্রার ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প  জাপান  সুনামি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy