লজ্জা এড়ালো পাকিস্তান, সংগ্রহ ২৮৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শুক্রবার (৬ অক্টোবর) রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস

2023-10-06T18:32:58+00:00
2023-10-06T18:32:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লজ্জা এড়ালো পাকিস্তান, সংগ্রহ ২৮৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৭৪)
X

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শুক্রবার (৬ অক্টোবর) রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয় বাবর আজমের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। দলীয় ৩৮ রানে তিন ব্যাটারকে হারায় তারা। এরপর সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে ১২০ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দেন। দলীয় ১৫৮ রানে ৫২ বলে ৬৮ রান করে সাজঘরে ফিরে যান শাকিল।

তার বিদায়ের পর দ্রুতই আউট হন রিজওয়ান। ৭৫ বলে ৬৮ রান করেন তিনি। রিজওয়ানের বিদায়ের পর পরই আউট হন ইফতিখার আহমেদ। এরপর মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খান মিলে রানের চাকা সচল রাখেন। দলীয় ২৫২ রানে শাদাব খান ও ক্রিজে আসা হাসান আলি সাজঘরে ফিরে যান।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। নেওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রান করেন। নেদারল্যান্ডসের পক্ষে বাস ডি লিডি নেন ৪টি উইকেট।   

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy