ইসরায়েলকে চিন্তায় ফেলে যে নতুন হুমকি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নজিরবিহীন যুদ্ধে এবার ইসরায়েলকে নতুন হুমকি দিল গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এতে চিন্তায় পড়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।হামাস বলেছে,

2023-10-10T12:12:47+00:00
2023-10-10T12:12:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসরায়েলকে চিন্তায় ফেলে যে নতুন হুমকি দিল হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১২:১২ পিএম   (ভিজিট : ১৫৩)
X


নজিরবিহীন যুদ্ধে এবার ইসরায়েলকে নতুন হুমকি দিল গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এতে চিন্তায় পড়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।

হামাস বলেছে, গাজা উপত্যকায় বেসামরিক লোকদের ওপর হামলা চালানো বন্ধ না হলে আটক জিম্মিদের হত্যা করা হবে।

সোমবার এই সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটির অ্যালার্ম উইং।

সোমবার ইসরায়েলের সামাজিক যোগাযোগামাধ্যমে হামাসের সেই বার্তাটি ভাইরাল হয়। সেখানে বলা হয়, “আমাদের বেসামরিক জনগণকে লক্ষ্য করে যদি হামলা অব্যাহত থাকে, সেক্ষেত্রে প্রতিটি হামলার জবাব হিসেবে একজন করে বেসামরিক জিম্মির প্রাণ যাবে।”

বার্তায় আরও দাবি করা হয়, ইসরায়েলি বাহিনীর বেপরোয়া বোমাবর্ষণের কারণে ইতোমধ্যেই চারজন জিম্মির প্রাণ গেছে।

উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। 

তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৯০ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এছাড়াও ইসরায়েলের হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। সূত্র: আল জাজিরা

বাবু/এ.এস





  বিষয়:   হামাস  ইসরায়েল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy