তেল আবিবে ব্লিঙ্কেন-নেতানিয়াহু বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হামাস-ইসরায়েল যুদ্ধের মধ্যেই বৃহস্পতিবার ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি তেল আবিবের আইডিএফ কিরিয়া সদর দপ্তরে

2023-10-12T19:19:42+00:00
2023-10-12T19:19:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তেল আবিবে ব্লিঙ্কেন-নেতানিয়াহু বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭:১৯ পিএম   (ভিজিট : ২০৬)
X

হামাস-ইসরায়েল যুদ্ধের মধ্যেই বৃহস্পতিবার ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি তেল আবিবের আইডিএফ কিরিয়া সদর দপ্তরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকেও বসেছেন বলে টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিবৃতি দেবেন দুই কর্মকর্তা। বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত, ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গ্যান্তজ এবং সাবেক চিফ অব স্টাফ এম কে গাদি আইসেনকোটসহ জরুরি ঐক্য সরকারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে ব্লিঙ্কেনের।

সাক্ষাতের পর নেতানিয়াহুকে ব্লিঙ্কেন শান্তভাবে বলে, ‘আপনাকে দেখে ভালো লাগলো। আমি দুঃখিত এটা এই পরিস্থিতিতে। আমরা এখানে আছি, আমরা কোথাও যাচ্ছি না।’
এর আগে বুধবার যুদ্ধের মধ্যে প্রথমবার ইসরায়েলে অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাৎজ গাজা উপত্যকায় পানি সরবরাহ বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান। তিনি বলেন, অধিকৃত অঞ্চল থেকে গাজা উপত্যকায় পানি সরবরাহের সব পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে।

শীর্ষ ইরানি কূটনীতিক আবদুল্লাহিয়ান গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং অবরোধ কঠোর করার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম ও আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে ইসলামি সহযোগিতা সংস্থা'র (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের আহ্বান জানান।

অপরদিকে, ফোনালাপে ইসরায়েলের নৃশংস হামলার মুখে গাজায় ফিলিস্তিনি জনগণ ও বেসামরিক নাগরিকদের সর্বসম্মত সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রসের উচিত গাজার জনগণকে সহায়তা করা এবং আহতদের নিরাপদে সেখান থেকে বের করে আনার দায়িত্ব পালন করা। তিনি আরব দেশগুলোর সঙ্গে ওআইসির জরুরি অধিবেশনের বিষয়টি উত্থাপন করবেন বলেও জানিয়েছেন।

বাবু/এমএ






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy