গাজা ছেড়ে পালানোর সময় ইসরাইলের বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময় ইসরাইলের বিমান হামলায় ৭০ জন বেসামরিক নিহত হয়েছেন। হামাসের এক

2023-10-14T10:19:35+00:00
2023-10-14T10:19:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজা ছেড়ে পালানোর সময় ইসরাইলের বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত
ইসরাইল, গাজা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১০:১৯ এএম   (ভিজিট : ১৭৫)
X


ফিলিস্তিনের গাজা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময় ইসরাইলের বিমান হামলায় ৭০ জন বেসামরিক নিহত হয়েছেন। হামাসের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।


শনিবার (১৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময়  ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে  ইসরাইল। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন।


হামাস কর্মকর্তারা জানান, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। তারা সবাই ইসরাইলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় পালাচ্ছিলেন।


তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরাইল।


এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ বাসিন্দাকে উত্তরের ওয়াদি গাজা অঞ্চল ছাড়ার নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী। জাতিসংঘের এক মুখপাত্র বিষয়টি জানান।


এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (১৩ অক্টোবর) ইসরাইলের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।


শনিবার ( ৭ অক্টোবর) হামাসের অতর্কিত হামলার পর এ পর্যন্ত ইসরাইলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আর আহত তিন হাজারের বেশি। অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় ১ হাজার ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। 








Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy