১০২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা ১১ সেপ্টেম্বর পর্যন্ত

2023-10-15T14:35:03+00:00
2023-10-15T14:35:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১০২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ অক্টোবর, ২০২৩, ২:৩৫ পিএম   (ভিজিট : ১৪৭)
X


সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে আদালত।

এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০২ বারের মতো পেছাল।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আজ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. রশিদুল আলম এ আদেশ দেন।
চলতি বছরের ২২ জুন র‌্যাবকে আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছিল একই আদালত।

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটন করতে পারেনি ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলার তদন্তভার যায় র‌্যাবকে দেওয়া হয়।

বাবু/এ.এস





  বিষয়:   মামলা  প্রতিবেদন  সাগর  রুনি 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy