গাজাকে ‘বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে’ পরিণত করতে বললেন দুতের্তে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ‘বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে’ পরিণত করার পরামর্শ দিলেন ফিলিপাইনের সাবেক

2023-10-18T10:00:59+00:00
2023-10-18T10:00:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজাকে ‘বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে’ পরিণত করতে বললেন দুতের্তে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০:০০ এএম   (ভিজিট : ২২১)
X


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ‘বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে’ পরিণত করার পরামর্শ দিলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

হামাসের সঙ্গে নজিরবিহীন যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই পরামর্শ দিলেন তিনি।


তিনি বলেন,  “সেখানে আমি হলে ৪৮ ঘণ্টার মধ্যে সবাইকে গাজা ছেড়ে যাওয়ার নির্দেশ দিতাম। যদি না হয়, ঠিক আছে, আমি আপনাকে নোটিশ দিয়েছিলাম।


এরপর আমি সেটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতাম, যাতে সেখানে আর গাজা না থাকে, গাজার জন্য যাতে আর যুদ্ধ করতে না হয়। ”


২০১৬-২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের রাষ্ট্রপতি ছিলেন দুতের্তে। এ সময় তিনি ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। এ কারণে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি তদন্তের নির্দেশ জারি রয়েছে।


তার শাসনামলে এক অনুষ্ঠানে দুতের্তে নিজেকে অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করার কথা বলেছিলেন। তখন তিনি বলেছিলেন, তিনি নির্দিধায় লাখ লাখ মাদকাসক্তকে “হত্যা করতে স্বাচ্ছন্দ বোধ করবেন” যেভাবে নাৎসি জার্মানি ত্রিশ লাখ ইহুদিকে হত্যা করেছিল। সূত্র: আল জাজিরা






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy