মৃত্যুর পর পরিচয় শনাক্তে হাতের তালুতে নাম লিখে রাখছে গাজার শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মৃত্যুর ভয় দেখা দিয়েছে ফিলিস্তিনি শিশুদের মনে। পরিচয় যেন হারিয়ে না যায় তাই হাতের তালুতে নিজের নাম লিখে

2023-10-19T12:15:27+00:00
2023-10-19T12:15:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মৃত্যুর পর পরিচয় শনাক্তে হাতের তালুতে নাম লিখে রাখছে গাজার শিশুরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১২:১৫ পিএম   (ভিজিট : ২৪৩)
X


মৃত্যুর ভয় দেখা দিয়েছে ফিলিস্তিনি শিশুদের মনে। পরিচয় যেন হারিয়ে না যায় তাই হাতের তালুতে নিজের নাম লিখে রাখছে অবুঝ প্রাণগুলো। প্রতি ঘণ্টায় চোখের সামনে একের পর এক প্রিয় মানুষকে হারানোর পর সম্মিলিতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনিরা।

ইসরাইল ও হামাসের মধ্যে সঙ্ঘাত গাজাকে আরো বিধ্বংসী পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ছোট শিশুরা জীবন হারাচ্ছে, পরিবারগুলোকে ছিন্নভিন্ন করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে। ইসরাইলের হাজার হাজার বিমান হামলায় ঘনবসতিপূর্ণ গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখনো কোনো যুদ্ধবিরতি দেখা যাচ্ছে না।

ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের জন্য সকল প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দেয়ায় পরিস্থিতি আরো শোচনীয় হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সবধরনের সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে এবং সঙ্ঘাতে অবদান রাখছে, যা পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলছে।

গাজার বাসিন্দারা এখন তাদের হাতে নিজের নাম লিখতে শুরু করেছে, যেন ধ্বংসাত্মক সঙ্ঘাতের ফলে পরিবার বা প্রিয়জন তাদের শনাক্ত করতে পারে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশেন

বাবু/এ.এস





  বিষয়:   গাজা  শিশু  শনাক্ত 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy