পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার (২১ অক্টোবর) দুপুরে

2023-10-21T16:05:49+00:00
2023-10-21T16:05:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৪:০৫ পিএম   (ভিজিট : ১২৪)
X


টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।  শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত আছেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা।

এর আগে সাবেক আইনমন্ত্রী তাতার জানিয়েছিলেন, দেশে ফিরে নওয়াজ রাজনৈতিক ও আইনি বিষয়গুলো নিয়ে পরামর্শ নেবেন। তিনি আরও জানিয়েছিলেন, বিমান থেকে নেমে নওয়াজ ভিআইপি লাউঞ্জে অবস্থান নেবেন।

মাথার উপর দুর্নীতির অভিযোগ ও নানান কারণে চিকিৎসার কথা বলে পাকিস্তান থেকে চলে গিয়েছিলেন নওয়াজ শরীফ। আস্থাভোটে ক্ষমতা হারানো ইমরান খান যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ততদিন নওয়াজ দেশে ফিরতে পারেননি। তাকে ক্ষমতাচ্যুত করার পরই নওয়াজ শরীফের দেশে ফেরার পথ সুগম করা হয়।

সাবেক আইনমন্ত্রী তাতার নিশ্চিত করেছেন, নওয়াজ শরীফের ‘নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি সম্পন্ন করতে’ বিমানবন্দরে উপস্থিত হয়েছেন আদালতের কর্মকর্তারা।

এছাড়া নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে গেছেন সাবেক উপ-মেয়র জিসান নাকবি ও শপথ কমিশনার। নওয়াজের আইনি দল বিমানের ভেতর প্রবেশ করে তার বায়োমেট্রিক ও প্রয়োজনীয় স্বাক্ষর নেবে বলে জানিয়েছে দ্য ডন।

এদিকে এরআগে পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে নওয়াজ শরীফ বলেছিলেন, দেশে ফিরতে পেরে তিনি খুবই আনন্দিত।

তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নওয়াজকে অনেক আইনি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। এরপর তিনি আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া আইন পরিষদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

নওয়াজ শরীফের রাজনৈতিক দল পিএমএল-এনের নেতা ইশহাক দার জানিয়েছেন, আজ বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে যাবেন নওয়াজ। সেখানে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন তিনি। সূত্র: দ্য ডন

বাবু/এ.এস






  বিষয়:   নওয়াজ শরীফ  পাকিস্তান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy