বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে ইসরায়েল। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এছাড়া নাগরিকদের ‘যত

2023-10-21T19:59:13+00:00
2023-10-21T19:59:13+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৪২)
X

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে ইসরায়েল। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এছাড়া নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ মিসর ও জর্ডান ত্যাগ করতে বলেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আলজাজিরা।

শনিবার (২১ অক্টোবর) এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা কাউন্সিল।

বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোয় যা উল্লেখযোগ্য। তাই অবিলম্বে মিশর এবং জর্ডান ত্যাগ করার এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশে ভ্রমণ এড়াতে আহ্বান জানানো যাচ্ছে।

মিসর-জর্ডানের পাশাপাশি মরক্কোর ব্যাপারেও সতর্ক ইসরায়েল। এ দেশটির জন্য হুমকির মাত্রা লেভেল-৩ এ উন্নীত করা হয়েছে। পাশাপাশি সেখানে ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ।

এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ অন্যান্য আরব দেশ ত্যাগ করতে বলা হচ্ছে। একইসঙ্গে মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালদ্বীপসহ আশপাশের দেশগুলোয় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

বাবু/এমএ





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy