নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের রাজধানী কাঠমান্ডু কেঁপে উঠলো ভূমিকম্পে। রিখটার স্কেলে ৬ দশমিক এক মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের

2023-10-22T11:14:59+00:00
2023-10-22T11:14:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ অক্টোবর, ২০২৩, ১১:১৪ এএম   (ভিজিট : ১৩৮)
X


নেপালের রাজধানী কাঠমান্ডু কেঁপে উঠলো ভূমিকম্পে। রিখটার স্কেলে ৬ দশমিক এক মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


রোববার ২২ অক্টোবর রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এদিন সকাল ৭টা ৩৯ মিনিটে কাঠমান্ডু এবং এর পাশ্ববর্তী জেলাগুলো ভূমিকম্পে কেঁপে উঠে।


নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণাপ্রতিষ্ঠান জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ধাদিং জেলায়। বাগমতি ও গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে।


তবে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি।


হিমালয় ঘেরা দেশ নেপাল তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলিত স্থানের উপর অবস্থিত। নেপাল সরকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ এলাকা।


এর আগে সর্বশেষ গত ১৬ অক্টোবর নেপালের সুদূরপশ্চিম প্রদেশে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। ২০১৫ সালে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।





  বিষয়:   ভূমিকম্প  নেপাল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy