পাকিস্তানে ফিরেই বাংলাদেশের প্রশংসায় নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর গতকাল শনিবার পাকিস্তানে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি

2023-10-22T17:46:47+00:00
2023-10-22T17:46:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে ফিরেই বাংলাদেশের প্রশংসায় নওয়াজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ অক্টোবর, ২০২৩, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৬৫)
X

 
টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর গতকাল শনিবার পাকিস্তানে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি দেশে ফেরার দিনই বাংলাদেশের উন্নয়ন নিয়ে ব্যাপক প্রশংসা করেছেন। এদিন লাহোরে এক জনসভায় যোগ দিয়ে নওয়াজ বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের ভূয়সী প্রশংসার পাশাপাশি নিজেদের ব্যর্থতার কথাও শিকার করেন।

নওয়াজ শরিফ বলেন, সামান্য পাট ছাড়া আর কী উৎপাদন হত পূর্ব পাকিস্তানে। অথচ, আজ সেই দেশ পাকিস্তানকে ছাপিয়ে কোথায় পৌঁছে গেছে। বাংলাদেশ থেকে আমরা কেন পিছিয়ে পড়লাম, পাকিস্তানের মানুষের তা জানার অধিকার আছে।

তিনি আক্ষেপ নিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান যদি আজ আলাদা না হতো, তাহলে আজকে আমাদের অর্থনৈতিক করিডোর থাকতো। তাতে আমরা মিলেমিশে চেষ্টা করতাম এগিয়ে যাওয়ার। যে বাংলাদেশকে আমরা অবমূল্যায়ন করেছিলাম, আজ তারা কোথায় আর আমরা কোথায়! আজ বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে, আর আমরা সেই পেছনেই পড়ে আছি।

দেশে ফিরে প্রথম জনসভায় এভাবেই নওয়াজ শরিফ পিছিয়ে পড়া পাকিস্তান নিয়ে বিলাপ করেন। পাশাপাশি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বাংলাদেশের উন্নয়ন নিয়ে করা প্রশংসা সে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
 
বাবু/এ.এস





  বিষয়:   নওয়াজ শরিফ  বাংলাদেশ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy