এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের পর এবার ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। নেপালে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিন যেতে না

2023-10-23T14:23:48+00:00
2023-10-23T14:25:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ২:২৩ পিএম  আপডেট: ২৩.১০.২০২৩ ২:২৫ পিএম  (ভিজিট : ১৪৭)
X


নেপালের পর এবার ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। নেপালে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিন যেতে না যেতেই আজ সোমবার (২৩ অক্টোবর) মিয়ানমারে ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ভারতীয় রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফাল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।

এর আগে গতকাল রোববার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে ধাদিং জেলায়। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প  মিয়ানমার 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy